সাজেকে সেনাবাহিনী-জেএসএসের মধ্যে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে থেমে থেমে গোলাগুলি চলে।
ওসি আরও বলেন, প্রায় এক ঘণ্টা ধরে সেখানে কোনো গুলির শব্দ শোনা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেফতার ৫

ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

সাজেকে পর্যটকদের ফেরানোর পথে হামলা, আহত সেনা-পুলিশের ৬ সদস্য: পুলিশ সুপার

সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

রাঙ্গামাটিতে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি

নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ৪৮ ঘন্টা পর উদ্ধার

টানা বৃষ্টিতে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে চলতি বছরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

