স্বর্ণার মনে জায়গা করে দেন, পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের চিঠি

কেউ দিচ্ছেন অর্থ, কেউ সোনার গয়না, আবার কেউ দানবাক্সে রেখে যাচ্ছেন মনের না-বলা কথা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই এবার পাওয়া গেল এক প্রেমিকের আবেগঘন চিঠি। চিঠিতে স্বর্ণা নামের এক মেয়েকে ভুলতে না পারার কথা জানিয়ে তার মনে জায়গা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এক ব্যক্তি।
শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সেখান থেকে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় চিঠিটি নজরে আসে।
সাদা কাগজে হাতে লেখা চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’
নাম-পরিচয় উল্লেখ না করে লেখা চিঠির কয়েকটি বাক্যেই ফুটে উঠেছে কাউকে গভীরভাবে ভালোবাসার অনুভূতি আর তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। স্বর্ণার প্রতি মনের টান প্রকাশের পাশাপাশি তাঁর হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রার্থনাও রয়েছে লেখায়।
পাগলা মসজিদের দানবাক্সে শুধু অর্থ-সম্পদই জমা পড়ে না, মানুষের ব্যক্তিগত আশা, মানত, আকুতি আর আবেগের কথাও উঠে আসে নানা চিঠিতে। কেউ নিজের বিপদ থেকে মুক্তি চান, কেউ প্রিয়জনের সুস্থতা কামনা করেন, আবার কেউ মনের গোপন ইচ্ছা লিখে সৃষ্টিকর্তার কাছে তুলে ধরেন।
স্বর্ণাকে নিয়ে লেখা এই চিঠিটিও তেমনই এক ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। দানবাক্সে জমা হওয়া অসংখ্য অর্থ-সম্পদের ভিড়ে ছোট্ট কাগজটিতে ধরা পড়েছে একজন মানুষের ভালোবাসা আর প্রিয় মানুষটির মনে ঠাঁই পাওয়ার আকাঙ্ক্ষা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

শেখ হাসিনার মামলার রায় আগামীকাল, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে কোর্টের চিঠি

কারাগারে পাঠিয়ে দমিয়ে রাখা যাবে না, মুক্তির পর আখতারুজ্জামান

পাগলা মসজিদের দানবাক্সে কত সোনা-রুপা, শুরু হলো গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলাটিপে হত্যার দায় স্বীকার

