শেখ হাসিনার মামলার রায় আগামীকাল, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে কোর্টের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদর দফতরে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
শনিবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঠানো ওই চিঠির বিষয়টি রোববার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে পাঠানো চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সূত্র জানায়—বর্তমান পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় অপ্রীতিকর ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এ কারণে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করতে চিঠি পাঠানো হয়েছে।
রায়কে ঘিরে কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘শাটডাউন কর্মসূচি’র মধ্যে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

