শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তিনি আদালতে আসতে প্রস্তুত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিন বর্ধিতের আবেদন ও চার্জগঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তানজিন তিশা বলেন, “আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসা হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।”
তিনি আরও বলেন, “হয়তো অনেকে মনে করেন, কেন আদালতে আসলাম, বারবার আদালতে আসি। আমি আদালতে বারবার আসব।”

তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ ও চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানানো হবে।
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তানজিন তিশা। তার আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।
জামিন পাওয়ার পর তানজিন তিশা জানিয়েছিলেন, ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে। তিনি আইনকে শ্রদ্ধা করেন বলেই আদালতে এসেছেন। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, শাড়ি আত্মসাৎ বা প্রতারণার মতো কোনো ঘটনা ঘটেনি।
মামলার বিবরণী থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম বাদী হয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। মামলার পর বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরবর্তীতে ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

