বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

বগুড়া জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যবর্তী ব্যস্ত সড়ক পারাপারে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ওভারব্রিজটি সরাসরি দুই আদালত ভবনের তৃতীয় তলাকে সংযুক্ত করবে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে প্রস্তাবিত ফুটওভার ব্রিজ নির্মাণের নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে আইনজীবী নেতৃবৃন্দ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে যাতায়াতের সময় সড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় আইনজীবী ও বিচারপ্রার্থীদের। অনেক সময় রাস্তা পার হতে গিয়ে আদালতে মামলার ডাক পড়ার পরও সময়মতো হাজির হওয়া সম্ভব হয় না। এই দুর্ভোগ ও ঝুঁকি এড়াতে দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হচ্ছিল। প্রস্তাবিত ব্রিজে রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষার জন্য আধুনিক ছাউনি থাকবে, যা যাতায়াতকারীদের স্বস্তি দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব জানান, ফেসবুকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি যেসব ছবি ছড়ানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ কাল্পনিক। এটি সাধারণ ফুটওভার ব্রিজের মতো হবে না, বরং সরাসরি দুই ভবনের তৃতীয় তলাকে যুক্ত করবে। মাটি পরীক্ষা ও চূড়ান্ত নকশা প্রণয়নের পর সওজ কর্তৃপক্ষ এর প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বান করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ডিও পত্রের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ এই ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ৫ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অ্যাডভোকেট আব্দুল ওহাবের প্রচেষ্টায় বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে এই বরাদ্দ নিশ্চিত হয়।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক জানান, দ্রুততম সময়ের মধ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) ও চূড়ান্ত নকশা তৈরির কাজ শেষ করে দরপত্র আহ্বান করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মূল নির্মাণকাজ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

