বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে চোখ বেঁধে গুলি করার পর পেট চিরে এবং সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের একটি মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
মেজর সাব্বিরের সাক্ষ্য অনুযায়ী, ২০১০ সালের মে মাসে র্যাবের তৎকালীন গোয়েন্দা (ইন্টেলিজেন্স) শাখার প্রধান জিয়াউল আহসানের উপস্থিতিতে ও নির্দেশে র্যাব-৮-এর গোয়েন্দা শাখার সদস্যরা ওই চারজনকে হত্যা করেন। বরগুনার পাথরঘাটার চরদুয়ানির বলেশ্বর নদীতে একটি মাছ ধরার ট্রলারে করে ওই চারজনকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মুখ ও পুরো শরীর ঢাকা ছিল। পরে তাদের গুলি করে হত্যা করা হয় এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।
সাবেক এই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালকে আরও জানান, একই কায়দায় ২০১০ সালে আরও একজনকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এছাড়া, ২০১১ সালে জিয়াউল আহসানের কথিত 'গলফ অপারেশনে' জড়িত ট্রলারচালকদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয়।

এই গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে এর আগে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সেনা ও র্যাব কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। বর্তমান সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম এগোবে। গত ১৬ বছরে গুমের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

মতলব উত্তরের ওসিকে অযোগ্য আখ্যা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেফতার

