দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করা ঠেকাতে বিয়ের যাবতীয় তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে বিয়ের আগেই পাত্র বা পাত্রীর আগের বৈবাহিক তথ্য অনলাইনে যাচাই করা সম্ভব হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) জন্য আয়োজিত ১০ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচারমন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। এই কর্মসূচির আওতায় কাজীদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া ও সফটওয়্যার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হবে এবং এ জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইনে বিয়ে ও তালাকের তথ্য সংরক্ষিত থাকলে কেউ আগের বিয়ের তথ্য গোপন করে পুনরায় বিয়ে করতে চাইলে তা সহজেই যাচাই করা যাবে। এতে বাল্যবিয়ে ও বহুবিবাহ প্রতিরোধ করা সহজ হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে স্ত্রী বা সন্তানদের মধ্যে একাধিক দাবি উঠলেও নিবন্ধিত তথ্য দেখে বৈবাহিক সম্পর্কের সত্যতা যাচাই করা যাবে। এতে পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমার প্রবণতা কমবে, যা পরোক্ষভাবে আদালতের ওপর চাপ কমাবে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ও সিন্ডিকেট ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া শুরু করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

