শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা, গ্রেপ্তার ও কারা হেফাজতে রাখাসহ সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রাখা হয়েছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তাঁকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানিয়েছেন আইনজীবী।
সাত দফা প্রস্তাবে রয়েছে, ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরানোর সহযোগিতা চাওয়া, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আত্মসমর্পণের সুযোগ তৈরি এবং পুলিশের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা।
এ ছাড়া দেশে ফেরার পর নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ উপকারাগার ঘোষণা, আপিলের আইনি সুযোগ বিবেচনা এবং অন্যান্য বিচারাধীন মামলার কার্যক্রম প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাবও রয়েছে।
নোটিশে আইনজীবী উল্লেখ করেন, তাঁর এ উদ্যোগ কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। দীর্ঘদিন সরকারপ্রধানের দায়িত্বে থাকায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা ও কূটনৈতিক ব্যবস্থার সংবেদনশীল তথ্য রয়েছে বলেও নোটিশে উদ্বেগ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তিনি ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নামের মিলের কারণেই ১০ মাস কারাগারে আলমাস

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

