শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহার করার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি শাহরিয়ার কবির। আজ মামলার শুনানি উপলক্ষে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তাঁর কোমরে বেল্ট ও হাতে লাঠি দেখা যায়। পুলিশ সদস্যদের সহায়তায় তিনি ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় যাতায়াত করেন।
শুনানিতে শাহরিয়ার কবিরের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলের পা ভাঙা এবং সেখানে রড লাগানো রয়েছে। কার্যত পঙ্গুত্বের কারণে তাঁর স্বাভাবিক চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য। কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়াসহ অন্যান্য সময় চলাচলের জন্য তাঁর একটি হুইলচেয়ার প্রয়োজন। আসামিপক্ষ প্রয়োজনে নিজস্ব খরচে হুইলচেয়ার কিনে নিতেও সম্মতি প্রকাশ করে।
প্রসিকিউশন পক্ষ এই আবেদনের কোনো বিরোধিতা করেনি। এরপর ট্রাইব্যুনাল তাঁর হুইলচেয়ার ব্যবহারের অনুমতি দিয়ে বলেন, তিনি হুইলচেয়ারে চলাফেরা করতে পারবেন এবং নিজেরা তা কিনে নেবেন, এতে আপত্তির কিছু নেই।
শাপলা চত্বরের এই মামলায় মোট আসামির সংখ্যা ৪১ জন। এর মধ্যে শাহরিয়ার কবিরসহ ১১ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ বাকি ৩০ জন আসামি পলাতক রয়েছেন। আদালত আজ পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন। আগামী ৭ অক্টোবর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

মতলব উত্তরের ওসিকে অযোগ্য আখ্যা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেফতার

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

