মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
দুপুর ১২টা ১০ মিনিটে ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হয়। দীর্ঘ ৫৫৭ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ প্রায় ৩০ মিনিট ধরে পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। রায়ের শুরুতেই ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলায় দণ্ডপ্রাপ্ত এই সাত আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে, গত ১৭ আগস্ট উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এম হাসান ইমাম ও অ্যাডভোকেট ইসরাত জাহান। এর মধ্যে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শুনানি করেন এম হাসান ইমাম। যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে শুনানি করেন ইসরাত জাহান।
শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস দাবি করেছিলেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

মতলব উত্তরের ওসিকে অযোগ্য আখ্যা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেফতার

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

