সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারে সড়কে নেমেছেন পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। সংঘর্ষের মধ্যে তিন গণমাধ্যমকর্মীও হামলা ও মারধরের শিকার হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে হেমায়েতপুর, পদ্মার মোড় ও উলাইলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় ও হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হতে থাকেন। পরে তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে মহাসড়কে অবস্থান নেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে সড়ক অবরোধ শুরু হলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এদিকে পদ্মার মোড় ও উলাইলে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় সংঘর্ষ। শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি সামাল দিতে হেমায়েতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
সংঘর্ষ ও সড়ক অবরোধের প্রভাব পড়ে আশপাশের শিল্পকারখানায়ও। পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন তিন গণমাধ্যমকর্মী। সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং চ্যানেলটির ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।
আহত সাংবাদিকরা জানায়, শ্রমিকদের বক্তব্য নেওয়ার পর তাঁরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এ সময় মাস্ক পরা একদল ব্যক্তি তাঁদের পরিচয় জানতে চান। গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দেওয়ার পর লাঠিসোঁটা ও ইট দিয়ে তাঁদের মারধর করা হয়। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যেতে সহায়তা করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে সাড়ে ১২ হাজার টাকা মাসিক মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিও জানিয়েছেন তাঁরা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর বলেন, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়া এলাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

