বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ার গাবতলীতে অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ মো. শামীম সরদার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে গাবতলী পৌরসভার পোস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত শামীম সরদার উপজেলার ছোট গোড়দহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটার দিকে গাবতলী পৌরসভার পোস্ট অফিসের উত্তর পাশে গোরদহগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মোকসেদ আলীর টং দোকানের সামনে অবস্থানরত শামীম সরদারকে আটক করেন পুলিশ সদস্যরা।

পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শামীম সরদারের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

