গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

বগুড়ার গাবতলীতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও সনদ না থাকায় একটি ফিলিং স্টেশন এবং একটি দই তৈরির দোকানকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ অক্টোবর) গাবতলী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মোড়কজাত দই বিক্রি করার দায়ে গাবতলী থানা রোডের ‘নিউ মডেল দই ঘর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে সন্ধ্যাবাড়ী এলাকায় অবস্থিত ‘খাদিজা ফিলিং স্টেশন’-এ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের বৈধ ক্যালিব্রেশন সনদ না পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওজনে কারচুপি রোধ এবং ভোক্তাদের সঠিক পরিমাপ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

