বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

পণ্যের গুণগত মান পরীক্ষা ও কোনো ধরণের বৈধ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে বগুড়ার পাঁচটি কারখানাকে সতর্ক করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানগুলোকে কারখানা সংস্কারসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার বানদিঘী এলাকায় বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের এক বিশেষ তদারকি অভিযানে এ নির্দেশনা দেওয়া হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, বানদিঘী এলাকার ‘মাহী চানাচুর’, সাভার ফুড প্রোডাক্টসের ‘রকেট চানাচুর’, ‘রুচি ফুড প্রোডাক্টস’, শাহিনূর চানাচুরের ‘গোলাপ ঝুড়ি’ এবং ‘রুমা অয়েল মিল’, এই পাঁচটি প্রতিষ্ঠান বাধ্যতামূলক সরকারি অনুমোদন ছাড়াই এতদিন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। অভিযানকালে কারখানাগুলোর পরিবেশ স্বাস্থ্যসম্মত করার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে বিএসটিআই থেকে পণ্যের মান পরীক্ষা ও বৈধ লাইসেন্স নেওয়ার আগে বাজারে কোনো পণ্য বিক্রি করা যাবে না বলে কঠোর নির্দেশ দেওয়া হয়।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এ অভিযান পরিচালনা করেন।
বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে নিরাপদ খাদ্যের মান নিশ্চিত করতেই এই তদারকি চালানো হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কারখানাগুলো লাইসেন্সের আবেদন না করলে এবং মানহীন পণ্য বাজারজাত অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

