বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়।
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, “কেবল পণ্যের মান নিয়ন্ত্রণ করলেই চলবে না, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকের কাজের মান, সততা ও নৈতিকতার মানও নিশ্চিত করতে হবে।”
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং উৎপাদিত জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোচ্চ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পণ্যের গুণগত মান রক্ষার বার্তা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং রাষ্ট্র কাঠামোকে সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

