ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সরকার সতর্ক রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড দেওয়া হবে; এ ক্ষেত্রে কেউ বাদ পড়বেন না।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতির সমালোচনা করেন প্রতিমন্ত্রী।

ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিবারের ব্যয় নির্বাহে নারীদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পাশাপাশি যাচাই-বাছাই করা হবে। এর মাধ্যমে সুবিধা পাওয়ার যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করা হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়নে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

