ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের চোখ এড়িয়ে কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। এখন আর তথ্য গোপন বা আড়াল করার সময় নয়; মুহূর্তের মধ্যেই সবকিছু মানুষের হাতে হাতে পৌঁছে যায়।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে ডেঙ্গুতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সরকারের উচিত এ বিষয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যখন সংসদে এসব বিষয়ে কথা বলি, তখন এমনভাবে জবাব দেওয়া হয় যেন বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশে পরিণত হয়েছে এবং এখানে কোনো সমস্যা নেই। প্রথমে বলা হয় কোনো সমস্যা নেই, পরে আবার সমস্যা থাকার কথা স্বীকার করা হয়।
ডেঙ্গুর চিকিৎসায় বিশ্বে কার্যকর কোনো ওষুধ থাকলে তা দেশে সহজলভ্য করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সরকারিভাবে ওষুধ আনার মতো তহবিল না থাকলে বেসরকারি খাতের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়া উচিত। মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও ওষুধ সহজলভ্য করতে হবে।
তিনি বলেন, যেকোনো দুর্যোগ এলে জামায়াতে ইসলামী বসে থাকে না। ডেঙ্গুকে তারা মহামারির মতো গুরুত্ব দিয়ে দেখছেন। এ কারণেই ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের প্রতি বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সরকারকে বার্তা দিতে চাই—আমাদের কোনো সরকারি তহবিল দেওয়া হয়নি। আমাদের কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থেই আমরা মাঠে নেমেছি। সরকার জনগণের টাকার দায়িত্বশীল, জনগণের ট্যাক্সের পাহারাদার। তাই জনগণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
তিনি আরও বলেন, সরকারকে আমরা ঘুমাতে দেব না। সরকারের কাজ জনগণকে ঘুম পাড়ানো নয়। জনগণ শান্তিতে ঘুমাবে, আর সরকার পাহারা দেবে, এটাই সরকারের কাজ।
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব জায়গা পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে মশা নিধনে বাস্তবসম্মত কর্মসূচি দ্রুত গ্রহণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি জানান, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে ঘরে ঘরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। লোক দেখানো বা ফটোসেশনের জন্য নয়, মানুষের কল্যাণে তারা কার্যকরভাবে কাজ করতে চান উল্লেখ করে এ বিষয়ে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

