স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

দেশের ৬ হাজার ৫৪৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রোথ সেন্টারের ছাদে সোলার প্যানেল স্থাপন করে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরসমূহ, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সারাদেশের হাট-বাজার বা গ্রোথ সেন্টারসহ মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে এই সোলার প্যানেল স্থাপন করা হবে। কর্মসূচিটি আগামী ২৭ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজের জন্য বিশেষ বরাদ্দ থেকে ৩৭০ কোটি টাকা ছাড় করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১৫০ মেগাওয়াট। তবে প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব রাজস্ব যোগ করে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে মোট উৎপাদন প্রায় ৩০০ মেগাওয়াটে পৌঁছাবে।
উৎপাদিত বিদ্যুতের ব্যবহার ও বাণিজ্যিক সুবিধা সম্পর্কে মীর শাহে আলম বলেন, প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবহারের জন্য ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ রাখবে। অবশিষ্ট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার আওতায় নেট মিটারিংয়ের মাধ্যমে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে জাতীয় গ্রিডে বিক্রি করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে যে আয় হবে, তা দিয়ে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে প্রকল্প ব্যয়ের অর্থ উঠে আসবে। এরপর থেকে এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিয়মিত আয়ের উৎসে পরিণত হবে। একই সঙ্গে এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে এবং পরিচালন কার্যক্রম আরও সহজ হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

