ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?, এমন ব্যঙ্গাত্মক গানের সুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত এক সমাবেশে গানটি পরিবেশন করেন তিনি। তাঁর পরিবেশনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে এ ঘটনা ঘটে।
কর্মসূচি উপলক্ষে দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমার উপস্থিতিতে সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন।
সমাবেশের শেষ পর্যায়ে মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আম্মার। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে চটুল সুরে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন। গানে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড, অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন সহিংসতার ঘটনা নিয়েও নানা মন্তব্য করেন তিনি। বাদ যায়নি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঘিরেও তাঁর বক্তব্য।
গানের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আম্মার গেয়ে ওঠেন, ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়।’ তাঁর এই পরিবেশনা সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করে। পরে গানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

