শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জহুরুল ইসলাম রিপন (৪০) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অবস্থানরত জহুরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, রিপনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শাজাহানপুরে মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার বনানী বাইপাসে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭, ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

শাজাহানপুরে পাঁচদিন পর লাশে পরিণত হলেন আল আমিন

বগুড়ায় ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

