শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) ও তাঁর স্ত্রী মোছাঃ সালেহা খাতুন ওরফে ছালমা (৪৫)। তারা বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে শাজাহানপুরের বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বসবাস করছিলেন।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই আবু জাররা ও এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের হেফাজতে থাকা নির্মাণাধীন বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলা থেকে এই গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মাইলস্টোন স্কুলে সাংবাদিক-অভিভাবকদের প্রবেশে বাধা

ঢাকায় বিমান দুর্ঘটনায় বেনারসে মোমবাতি প্রজ্বালনে বাংলাদেশি শিক্ষার্থীদের শোক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার বনানী বাইপাসে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭, ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

শাজাহানপুরে পাঁচদিন পর লাশে পরিণত হলেন আল আমিন

বগুড়ায় ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিখোঁজের তিনদিন পর সেনানিবাসের লেকে মিলল ঢাবি শিক্ষার্থী সৌমিকের লাশ

বগুড়ায় ছুরিকাঘাতে চাকরিজীবী যুবককে হত্যা

