বুকব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে দ্রুত সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে জানান, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাঁকে সিলেট নগরে নিয়ে যাওয়া হয়।
জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরে পাঠানো হয়।
ইউএনও আরও জানান, বর্তমানে মন্ত্রী সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

জোর করে পদত্যাগ করানো নওগাঁর সেই শিক্ষক ভালো নেই

সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, ছুরিকাঘাতে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

ভাইরাল রিল নিয়ে ট্রলের শিকার: সেই বিউটি হলেন সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

