সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, ছুরিকাঘাতে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, আমিন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রোববার (১১ অক্টোবর) রাতে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১২ অক্টোবর) সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভাইরাল রিল নিয়ে ট্রলের শিকার: সেই বিউটি হলেন সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, পলাতক হেলপার লিটন গ্রেফতার

সিলেট সীমান্তে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১১ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে চা-শ্রমিকদের বিক্ষোভ

