জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর বয়সী জিহাদ নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ নরসিংদীর শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শিশু জিহাদ দাদীর সঙ্গে ঘুরতে এসেছে। খেলাধুলার সময় সে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাফলং এলাকায় পর্যটক বা শিশুদের নিরাপত্তা আরও কঠোরভাবে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলেও জানান তারা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

