নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হওয়া শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিদা বানু নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল রশিদের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, মাথাব্যথা ভালো হওয়ার মানত করে তিনি নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে গিয়েছিলেন। স্বপ্নে দেখা একটি বিশ্বাসের ভিত্তিতে ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে অসুস্থতা দূর হবে—এমন ধারণা থেকেই তিনি নদীতে নামেন। একপর্যায়ে সাঁতরে পার হওয়ার সময় পানির নিচে তলিয়ে যান।
নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, দুপুরের দিকে শাহিদা বানু নদী পার হওয়ার চেষ্টা করার সময় নিখোঁজ হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পারলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।
রাজশাহী ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, সোমবার দুপুরে খবর পাওয়ার পর তারা নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড়সংলগ্ন ছোট যমুনা নদীতে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৪টা ৫০ মিনিটে শাহিদা বানুর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

