মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্বীকৃতির বিষয়টি আলাদা করে বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা করা ঠিক নয়। এ ভাতা অন্তত এক টাকা হলেও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। ওই অভ্যুত্থানে শহীদদের পরিবারের জন্য মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্তও তিনি সমর্থন করেন। তবে মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতাকে একভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা ২০ হাজার টাকা, ঠিক আছে। কিন্তু কোনো কারণেই মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না।’
বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে ফজলুর রহমান আরও বলেন, নির্বাচনের সময় দলটির প্রার্থীদের নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচয় দিতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল হিসেবে বিএনপির পরিচয়ও তুলে ধরতে হয়েছে তাঁদের।
তিনি বলেন, ‘অন্তত ৯৯ শতাংশ মেম্বার বিএনপির যারা হয়েছেন, তাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল।’
মুক্তিযোদ্ধাদের ভাতা না বাড়ালে ভবিষ্যতে এ বিষয়ে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেন ফজলুর রহমান। তাঁর বক্তব্য, পরিমাণে সামান্য হলেও মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো উচিত। তা না হলে একদিন এর জবাব দিতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

