শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আব্দুল কুদ্দুস (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে (৭ নভেম্বর) উপজেলার হাজিপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল কুদ্দুস শেরপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি হাজিপুর গ্রামের আব্দুল হাকিম ওরফে হায়দার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। মামলায় আব্দুল কুদ্দুস এজাহারভুক্ত ২১ নম্বর আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, গ্রেপ্তার আব্দুল কুদ্দুসকে আদালতে পাঠানো হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে গ্রামীণ প্রকল্প: কোথাও কাজ ছাড়াই বিল, কোথাও পুরোনো ইট

ফেরদৌস জামান মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

