শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
রোববার (১ নভেম্বর) দুপুর দুইটায় মরহুমের নিজ গ্রামে শেরপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুম আব্দুল আজিজ পারভবানীপুর গ্রামের মৃত আলহাজ মোয়েজ উদ্দিনের ছেলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে সম্মুখযুদ্ধে অংশ নেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ সহযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাষ্ট্রীয় সালাম প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শেরপুরে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন, নাতী-নানি গ্রেপ্তার

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

শেরপুরে মাদকবিরোধী অভিযান

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের


