শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকার সার্ভিস লেন থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বনমরিচা গ্রামের সাইফুল ইসলাম (২৬) ও রাজু আহম্মেদ (২১)।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে সন্দেহভাজন হিসেবে দাঁড়িয়ে থাকার সময় তাঁদের দেহ তল্লাশি করা হয়। এ সময় সাইফুলের কাছ থেকে ৫০ পিস ও রাজুর কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

শেরপুরে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন, নাতী-নানি গ্রেপ্তার

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

শেরপুরে মাদকবিরোধী অভিযান

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

