শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পূর্ব পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের অটোরিকশাচালক মো. আসাদুল (২৫)। তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় নদীর পূর্ব পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী মিম খাতুন মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল নিখোঁজ হন। পরদিন তাঁর মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার বগুড়া সদরের উপশহরের রায়পুর এলাকায় একটি বিদ্যালয়ের পাশে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়। তবে গাড়িটির ব্যাটারি ছিল না।

শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, আসাদুলকে হত্যার পর লাশ নদীতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বাসে মিলল ২ হাজার ইয়াবা

শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

