শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার হাটখোলা রোডে সোমবার (২৬ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি দোকানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে চারটি ওষুধের দোকানে অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা করা হয়। এ ছাড়া একটি স্যানিটারি সামগ্রীর দোকানে লাইসেন্স না থাকায় অর্থদণ্ড দেওয়া হয়।
পাঁচটি দোকানের মধ্যে জাহাঙ্গীর স্যানিটারিকে ২০ হাজার টাকা, জননী ফার্মেসিকে ৫০ হাজার টাকা, সাথী ফার্মেসিকে ১০ হাজার টাকা, কনক ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মনিকা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক পাঁচটি মামলায় মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বগুড়ার ড্রাগ সুপার জেসমিন বেগম। অভিযানে শেরপুর থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

