‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি ও সমাজসেবার অঙ্গীকার নিয়ে জনসংযোগে করেছেন শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মনিরুজ্জামান মনি। গত মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি তুলে ধরেছেন তাঁর দীর্ঘদিনের পথচলার অঙ্গীকার, ‘ছিলাম, আছি, থাকব’।
এলাকায় তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত মনিরুজ্জামান মনির আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। উৎসবের আবহে তিনি ওয়ার্ডের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন।

সম্প্রীতির বার্তা দিয়ে মনিরুজ্জামান মনি বলেন, “শেরপুর বরাবরই ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সবসময় স্বেচ্ছাসেবক হিসেবে নিরাপত্তা নিশ্চিতের পাশে আছি। অতীতের মতো ভবিষ্যতেও আমি ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকতে চাই।”

জনসংযোগে তাঁর সফরসঙ্গী স্থানীয় বাসিন্দা গোবিন্দ সাহা, রামকৃষ্ণ গোস্বামী ও মানিক মোহন্তসহ অনেকেই জানান, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের নানা সামাজিক উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এদিকে নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন ও মানবিক ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন নির্বাচনে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন মনিরুজ্জামান মনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

