ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এ জন্য পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “মেধা সব সময় গুরুত্ব পাবে। বিদ্যালয়ের ফলাফলের উন্নয়ন জরুরি। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। এ জন্য পড়াশোনার পাশাপাশি ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে।”

শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় তিনি বিদ্যালয়ের ক্রীড়াসামগ্রী কেনার জন্য এক লাখ টাকা এবং ফুলের বাগান করার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি জানান।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

