শেরপুরে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পাঁচ গ্রাম হেরোইনসহ মো. মোমিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকার পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোমিন ওই এলাকার মৃত গোলার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোমিনের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন

শনিবার শেরপুরের আট ফিডারে দিনভর বিদ্যুৎ বন্ধ রাখবে নেসকো

‘দলিল লেখার নামে অবৈধ লেনদেন করা যাবে না’: এমপি সিরাজ

নাশকতা মামলায় শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে গণশুনানিতে জনতার প্রশ্ন, এমপির আশ্বাস

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

