শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

বগুড়ার শেরপুরে মেরিডিয়ান একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ এবং ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এসএসসি-২০২৭ প্রস্তুতি কোর্স ও পরীক্ষা ব্যাচেরও উদ্বোধন করা হয়। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তিতে প্রথম হয়েছে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের মুমতাহিনা প্রজ্ঞা, দ্বিতীয় পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আব্দুল্লাহ রাইম এবং তৃতীয় স্থান অর্জন করেছে শেরউড ইন্টারন্যাশনালের মো. আফফান মাহিন। তাঁদের যথাক্রমে পাঁচ হাজার, চার হাজার ও তিন হাজার টাকা মূল্যের শিক্ষা উপকরণ দেওয়া হয়। এ ছাড়া মেধাতালিকায় থাকা বাকি ১৭ জনকেও বিভিন্ন মূল্যমানের উপকরণ ও সম্মাননা দেওয়া হয়েছে।
একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরউড ইন্টারন্যাশনালের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম (মিঠু)। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আজাদুল ইসলাম এবং আয়োজক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক আফিয়া আক্তার বিথী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের গণিত প্রভাষক সাইফুল ইসলাম, সামিট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুল মমিন, মোহাম্মদ আল-আমিন নিলয় (জীববিজ্ঞান) ও রতন মণ্ডল (পদার্থবিজ্ঞান), শেরউডের সহকারী শিক্ষক মো. মাসুদ হাসান জুয়েল (রসায়ন) ও সাদিয়া খাতুন, ইসলাম শিক্ষার সাবেক শিক্ষক মোহাম্মদ ইউনুসুজ্জামান এবং মেরিডিয়ানের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ সুলতান (রসায়ন), আসাদুল ইসলাম আসাদ (গণিত) ও হৃদয় আহমেদ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, বৃত্তি পরীক্ষার মতো আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে ভূমিকা রাখে। একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ছাত্রলীগ-আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

শেরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

