বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি বাজার এলাকা থেকে তাদের ধরা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যাণী গ্রামের মো. নুরুল আমিনের ছেলে ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ছামিদুল ইসলাম (৩০) এবং গাড়ীদহ কাঞ্চনপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাহিদ উদ্দিন (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বিকেল ৫টার দিকে জয়লাজুয়ান বাজার থেকে ছামিদুলকে এবং সন্ধ্যা ৭টায় গাড়ীদহ বাজার এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করেন।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় এটি নথিভুক্ত হয়েছিল।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, “নাশকতার মামলায় ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

শেরপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

