১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে টেলিটক

কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে সাপ্তাহিক বিশেষ প্যাকেজ চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এ অফারে মাত্র ১৩ টাকায় মিলছে ১ জিবি ইন্টারনেট। প্রতি শুক্র ও শনিবার গ্রাহকেরা প্যাকেজটি কিনতে পারবেন। চাইলে একই দিনে একাধিকবারও নেওয়া যাবে এ সুবিধা।
টেলিটকের প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দুই দিনেই কেবল প্যাকেজটির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। অফারটি চালু করতে গ্রাহককে নিজের মোবাইল থেকে ১১১২০২৪# ডায়াল করতে হবে।
এ ছাড়া ১৩৮ টাকা রিচার্জের মাধ্যমেও অফারটি নেওয়ার কথা জানিয়েছে অপারেটরটি। তবে প্যাকেজটি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।
অফারটির বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত জানতে গ্রাহকদের টেলিটকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

আজ রাতে কয়েক ঘন্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা

ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন পলক

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ ইসলাম

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে জানালেন: পলক

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

কাঁচের দেয়ালের ভেতরে জিজ্ঞাসাবাদে যা জানালেন পলক

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, জিজ্ঞাসাবাদে পলক

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি: তথ্য উপদেষ্টা নাহিদ

