সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে এক ব্যক্তি দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যান তিনি। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের সবাই নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীর বেশে এক ব্যক্তি বাসে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার পরপরই বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যান ওই ব্যক্তি।
আগুন লাগার পর বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বুঝতে পেরে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা বলেন, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রণালয়ের দাবিতে নওগাঁয় আদিবাসী দিবস পালিত

বগুড়ায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভাষা রক্ষার দাবি

