আজ রাতে কয়েক ঘন্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা

আজ রাতে কয়েক ঘন্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। পটুয়াখালী জেলার কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল স্টেশনে সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল সিস্টেমের এসইএ-এমই-ডব্লিউই-৫ (সিমিউই-৫) কনসোর্টিয়াম কর্তৃক আজ শনিবার দিবাগত রাত ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সাবমেরিন ক্যাবল লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
উল্লেখিত সময় সিমিউই-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে সেই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে এসইএ-এমই-ডব্লিউই-৪ (সিমিউই-৪) সাবমেরিন ক্যাবলের সকল সার্কিট যথারীতি চালু থাকবে।
ওই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন কিংবা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন পলক

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ ইসলাম

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে জানালেন: পলক

কাঁচের দেয়ালের ভেতরে জিজ্ঞাসাবাদে যা জানালেন পলক

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, জিজ্ঞাসাবাদে পলক

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি: তথ্য উপদেষ্টা নাহিদ

মোবাইল নেটওয়ার্কে বন্ধ হলো ফেসবুক, সঙ্গে টেলিগ্রামও

বিকেল থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

