শনিবার শেরপুরের আট ফিডারে দিনভর বিদ্যুৎ বন্ধ রাখবে নেসকো

বার্ষিক মেরামত ও সংরক্ষণকাজের জন্য আগামী শনিবার (২৮ নভেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজীপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন আটটি ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামতকাজ চলাকালে উপকেন্দ্রটির আওতাধীন হাসপাতাল, বারোদুয়ারী, নিউমার্কেট, খামারকান্দি, মহিপুর, বনমরিচা, উপশহর ও সাধুবাড়ী ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বার্ষিক মেরামত ও সংরক্ষণকাজের জন্য সৃষ্ট সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘দলিল লেখার নামে অবৈধ লেনদেন করা যাবে না’: এমপি সিরাজ

নাশকতা মামলায় শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে গণশুনানিতে জনতার প্রশ্ন, এমপির আশ্বাস

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

