শেরপুরে গণশুনানিতে জনতার প্রশ্ন, এমপির আশ্বাস

জমি দখলের চেষ্টা, জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়কের ভোগান্তিসহ নানা ব্যক্তিগত ও সামাজিক সমস্যার কথা সরাসরি তুলে ধরলেন নাগরিকেরা। এসব প্রশ্ন ও নালিশের মুখোমুখি হয়ে জবাব দিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশন চত্বরে এ গণশুনানি হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে প্রতিকার দাবি করেন।
শুনানিতে গাড়িদহ ইউনিয়নের মো. শাহ আলম তাঁর জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে নির্দেশ দেন গোলাম মোহাম্মদ সিরাজ।

কুসুম্বি ইউনিয়নের আবদুল মোমিন স্থানীয় একটি এতিমখানার অর্থ আত্মসাতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তেঁতুলিয়া গ্রামের একটি কাঁচা রাস্তা পাকা করার অনুরোধ করেন। একই ইউনিয়নের বেলাল হোসেন বলেন, গ্রামের কাঁচা পথ বেহাল হওয়ায় ফসল ঘরে তোলা ও কৃষি উপকরণ জমিতে পৌঁছাতে কৃষকেরা দুর্ভোগে পড়েন। তিনি সড়কটি সংস্কারের দাবি তোলেন।
এ ছাড়া খানপুর ইউনিয়নের কোহিনুর বেগম শালফা-গজারিয়া সড়ক পাকা করা এবং ওই ইউনিয়নের শুবলি গ্রামের আবদুর রাজ্জাক ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের অনুরোধ জানান। পাশাপাশি উপস্থিত অন্য বাসিন্দারা খেলার মাঠ সংস্কার, গ্রামীণ পথের উন্নয়ন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের তহবিল আত্মসাৎ ও বাড়ি দখলের চেষ্টাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জবাবে সংসদ সদস্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল জব্বার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং বিএনপি নেতা গোলাম মাহাবু্ব প্যারিস উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ছাত্রলীগ-আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

