বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার এলাকা থেকে তাকে ধরা হয়।
গ্রেপ্তারকৃতর নাম মো. গোলাম রসুল (৪২)। তিনি পেচুল গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় এই মামলা নথিভুক্ত হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, “নাশকতার মামলায় গোলাম রসুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ছাত্রলীগ-আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

শেরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

