শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইমুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাইমুর রহমান ওই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। বিকেল সাড়ে পাঁচটার দিকে বেতগাড়ী গ্রামের পেন্টাগন হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে বটগাছের নিচ থেকে সন্দেহভাজন হিসেবে নাইমুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ফায়ার সার্ভিস মোড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

শেরপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুরে নাশকতায় সাবেক এমপিসহ আ.লীগের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

