সুখানপুকুরে ‘খোকা দই ঘর’সহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়ার গাবতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা থেকে জব্দ করা ১৫ কেজি ক্ষতিকর হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সুখানপুকুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ‘খোকা দই-মিষ্টি ঘর’-এ মিষ্টির সংরক্ষণস্থলে চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মীদের থাকার বিছানা-মশারি টানানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া জিলাপিতে ক্ষতিকর কেমিক্যাল হাইড্রোজ এবং দই-মিষ্টি তৈরিতে মানুষের খাবার অনুপযোগী ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহার হাতেনাতে ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াজউদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা কেমিক্যাল ও লবণ ধ্বংস করে আভিযানিক দল।

একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সুখানপুকুরের একটি খাবার হোটেলকে ২ হাজার টাকা এবং একটি হার্ডওয়্যারের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি দল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৫

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাচির গোসলের গোপন ভিডিও ধারণ করে ভাইরালের হুমকি, যুবক আটক

৬ দিনেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল

