চাচির গোসলের গোপন ভিডিও ধারণ করে ভাইরালের হুমকি, যুবক আটক

বগুড়ার গাবতলী উপজেলার চকমল্লা গ্রামে নিজের চাচির গোসলের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইলের অভিযোগে রিপন মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রিপন ওই গ্রামের ইব্রাহীম আলীর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রিপন মিয়া গোপনে তার চাচির গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চাচিকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

ভুক্তভোগী পরিবার সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে অভিযোগ করলে মঙ্গলবার রাতে ক্যাম্প কমান্ডার সাব্বিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের একটি কৃষি খামার থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে রিপন ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন। তিনি জানান, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে এমন কাজ করেছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

