শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
অভিযুক্ত ইব্রাহীম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ ওঠে শিক্ষক ইব্রাহীমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘটনার পর শিশুটিকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়।
পরে শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং পুলিশে খবর দেন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

