বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

মেহেরপুরের ইছাখালী সীমান্তে জমিতে কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এর প্রতিবাদে সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত কৃষকের নাম আবদুল মান্নান (৭০)। তিনি ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইছাখালী সীমান্তের কাছে প্রায় দেড় বিঘা জমিতে দীর্ঘদিন ধরে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন আবদুল মান্নান। সকালে ওই জমিতে কীটনাশক ছিটাতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে ধরে বাংলাদেশে নিয়ে আসেন। তাঁদের নাম সচিন কর্মকার ও নারায়ণ দেব বলে জানিয়েছেন স্থানীয়রা।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তাঁর দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁকে ফেরত না দেওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসেন।
পরে বিষয়টি নিয়ে দুপুর দুইটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবদুল মান্নানকে বাংলাদেশের কাছে এবং আটক দুই ভারতীয় নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আবদুল মান্নানকে ফেরত দিয়েছে। একই বৈঠকে এলাকাবাসীর ধরে আনা দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

