চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বরিশালের গৌরনদী উপজেলায় তালাবদ্ধ একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। পরে উত্তেজিত গ্রামবাসী তাকে ন্যাড়া করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম ইউসুফ হাওলাদার (২৫)। তিনি একই ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরপরই আনোয়ার তালুকদারের তালাবদ্ধ ভবনের ব্যালকুনি বেয়ে ওপরে উঠে চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইউসুফ। বাড়িতে কেউ না থাকায় তিনি আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করতে থাকেন।
এ সময় পাশের বাড়ির কয়েকজন বাসিন্দা টিউবওয়েল থেকে পানি আনতে এসে ভবনের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। সন্দেহ হলে তারা অন্যদের ডাকেন। পরে স্থানীয়রা ভবন ঘিরে ফেললে অভিযুক্ত পালাতে পারেননি। তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযুক্তকে ন্যাড়া করে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক বৃদ্ধ

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

