বগুড়ায় বাসের হেলপারের ব্যাগে ২,৬০০ ইয়াবা

বগুড়ায় যাত্রীবাহী বাসের হেলপারের স্কুলব্যাগ থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জিম বাবু (২২) নামের ওই হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাসের ইঞ্জিনের ওপর বসে থাকা হেলপার জিম বাবুর স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করা হয়।
এ সময় ব্যাগে পুরোনো কাপড়ের মধ্যে কালো টেপ দিয়ে মোড়ানো ১৩টি নীল প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ২ হাজার ৬০০ ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৬০ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি সিমকার্ডসহ বাটন মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জিম বাবু রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

চকসূত্রাপুরে ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিন কারখানা সিলগালা

বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, ৫ দোকানে জরিমানা

নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে বগুড়ায় শাহ বিপণী বিতানকে জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় অনলাইন জুয়ার টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

শোকের ঢেউয়ে স্থবির বগুড়া-৫ আসনের রাজনীতি

