বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, ৫ দোকানে জরিমানা

বগুড়ায় জিলাপিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করায় পাঁচটি প্রতিষ্ঠানের ৩০ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ফতেহআলী বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক অভিযানে এসব জিলাপি ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে ফতেহআলী বাজারের বিভিন্ন জিলাপির দোকান থেকে নমুনা সংগ্রহ করে তাদের ‘ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে’ পরীক্ষা করা হয়। পরীক্ষায় হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস ও আল আমিন সুইটস-এর জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত হয়। পরে আনুমানিক ৩০ কেজি জিলাপি বিধি অনুযায়ী জব্দ করে সাধারণ মানুষের সামনেই ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, জিলাপিতে মচমচে ভাব আনতে বা রঙ উজ্জ্বল করতে এই নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে বগুড়ায় শাহ বিপণী বিতানকে জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় অনলাইন জুয়ার টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

শোকের ঢেউয়ে স্থবির বগুড়া-৫ আসনের রাজনীতি

বগুড়ায় ২১ মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেফতার

বগুড়ায় প্রেম প্রত্যাখ্যানে দাদি-নাতবউকে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় ছাত্রদলের বিজয় বর্ষপূর্তি উদযাপন, ফ্যাসিস্ট শাসনের বিচার দাবি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির সড়ক অবরোধ ও বিক্ষোভ

